ধর্ম কি? সনাতন ধর্মের লক্ষণ কি?
ধর্ম
ধারণাদ্ ধর্ম ইত্যাহুধর্মেণ বিধৃতাঃ প্রজাঃ।
যঃ স্যাদ্ ধারণসংযুক্তঃ স ধর্ম ইতি নেতরঃ ।।
অর্থাত্ ধারণ ক্রিয়া (ধৃ+মন্) থেকে ধর্ম শব্দের উত্পত্তি ।ধর্ম সৃষ্টিকে বিশেষভাবে ধারণ করে রয়েছে। সংক্ষেপে যা কিছু ধারণ ক্ষমতা সম্পন্ন, তাই ধর্ম, এছাড়া অন্য কিছু ধর্ম নয়।
সনাতন ধর্মের লক্ষণ
‘বেদ স্মৃতিঃ সদাচারঃ স্বস্য চ প্রিয়মাত্মনঃ।
এতচ্চতুর্বিধং প্রাহুঃ সাক্ষাৎ ধর্মস্য রক্ষণম্।।
(মনুসংহিতা, ২/১২)
অর্থাৎ বেদ, স্মৃতি, সদাচার ও বিবেকের বাণী এ চারটি ধর্মের বিশেষ লক্ষণ।
ক) বেদ
বেদ সনাতন ধর্মের মূল গ্রন্থ । বেদের ব্যাখ্যা হচ্ছে আরণ্যক ও উপনিষদ । শ্রীশ্রী গীতা হচ্ছে সমস্ত উপনিষদের সারবস্তু। সুতরাং বেদ বা গীতা বা উপনিষদে বিশ্বাস একজন সনাতন ধর্মাবলম্বীর প্রধান লক্ষণ।
খ) স্মৃতি
বিভিন্ন স্মৃতি শাস্ত্রের অনুশাসন মানা যেমনঃ মনুসংহিতা,পুরাণসমুহ প্রভৃতি।
গ) সদাচার
মহাপুরুষদের সদাচার থেকে শিক্ষা নেয়া যেমন, রামায়নের রামচন্দ্র ,মহাভারতের শ্রীকৃষ্ণ প্রম।
ঘ) বিবেকের বাণী
যেমন শরণাগত ব্যক্তির জীবন বাঁচাতে প্রয়োজনে মিথ্যা বলা।
সনাতন ধর্মের বাহ্য লক্ষণ
ধৃতিঃ ক্ষমা দমোহস্তেয়ং শৌচমিন্দ্রিয়-নিগ্রহঃ।
ধীর্বিদ্যা সত্যমক্রোধো দশকং ধর্মলক্ষণম্॥
(মনুসংহিতা, ৬/৯২)
অর্থাত্ সহিষ্ণুতা, ক্ষমা, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয়সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য এবং ক্রোধহীনতা-এই দশটি সনাতন ধর্মের বাহ্য লক্ষণ। এই দশটি লক্ষণের মধ্যে সনাতন ধর্মের স্বরূপ প্রকাশ পায়।
দেবেন্দ্রনাথ মানিক
#SonatonBarta
হরে কৃষ্ণ
