মনুসংহিতায় দ্বাদশ পুত্রের বর্ণনা ও পরিচয়

মনুসংহিতায় দ্বাদশ পুত্র ঔরস, ক্ষেত্রজ, দত্তক, কৃত্রিম, গূঢ়োৎপন্ন, অপবিদ্ধ, কানীন, সহোঢ়, ত্রুীতক, পৌনর্ভব, স্বয়ংদত্ত, শূদ্রাপত্র। ‍সনাতন বার্তা

দ্বাদশ পুত্রের বর্ণনা

মনুসংহিতায় স্বায়ম্ভুব মনু মানবজাতির দ্বাদশ পুত্রের কথা বলেছেন। প্রথম ছয় জন পুত্র সপিণ্ড ও সগোত্রের শ্রাদ্ধতর্পণ করতে পারবে। এরা বন্ধু-বান্ধব, এরা গোত্রভাগী ধনাধিকারিও হয়ে থাকে। এরা বান্ধবত্বহেতু পিতৃবৎ  সপিণ্ড অর্থাৎ সমোনোদকদের পিন্ড তর্পণ করবে এবং সগোত্রের ধন লাভ করতে পারবে।
কিন্তু বাকি ছয়জন পুত্র তারা উত্তরাধিকারের দাবিদার নয় কিন্তু কেবল বান্ধবই হবে অর্থাৎ অপিন্ডগণের ধনাধিকরী নয়। কিন্তু শ্রাদ্ধ তর্পণ করতে পারবে।


দ্বাদশ পুত্রের পরিচয়

১। ঔরস:

নিজের দ্বারা নিজের ধর্ম পত্নীর গর্ভে উৎপাদিত সন্তান। ৯/১৬৬

২। ক্ষেত্রজ:

অপূত্র, মৃত ব্যক্তির অথবা নপুংসকের কিংবা অসাধ্য রোগ গ্রস্থ ব্যক্তির স্ত্রী শাস্ত্রোক্ত নিয়মে গুরুজনদের দ্বারা নিযুক্ত হলে তার গর্ভে যে সন্তান হয় তাকে ক্ষেত্রজ সন্তান বলে। ৯/১৬৭

৩। দত্তক:

যার পুত্র নেই কিন্তু প্রণয়ানুরাধে যে পুত্র ওপরে প্রদান করে তাহাকে দত্তকপুত্র বলে। ৯/১৬৮

৪। কৃত্রিম:

মাতাপিতা হিন বালক, যাকে কেউ টাকা, জমি ও প্রভৃতির লোভ দেখিয়ে পুত্ররূপে গ্রহণ করেছে। ৯/১৬৯

৫। গূঢ়োৎপন্ন:

যে পুত্র স্বামীর নিজ স্ত্রীর স্বজাতীয় পুরুষ কর্তৃক উৎপন্ন হয়। কিন্তু সে কোন স্বজাতিয় অজ্ঞাত পুরুষের দ্বারা উৎপাদিত হয়েছে তা জানা যায় না। এইরকম গোপনে উৎপন্ন পুত্রকে গূঢ়োৎপন্ন পুত্র বলে। ৯/১৭০

৬। অপবিদ্ধ:

মাতা পিতা উভয়ে কিংবা তাদের মধ্যে যে কেউ পুত্রকে পরিত্যক্ত করেছে তাকে যদি অন্য কেউ পুত্ররূপে গ্রহণ করে তাহলে তাকে  অপবিদ্ধ পুত্র বলা হয়। ৯/১৭১

৭। কানীন:

পিতৃগৃহে বাসকালে অবিবাহিতা কন্যা গুপ্তভাবে যে পুত্র উৎপাদন করে, যে ব্যক্তি সেই কন্যাটিকে বিবাহ করবে, কন্যা অবস্থায় উৎপন্ন ঐ পুত্রটি কন্যার ঐ স্বামীরই হয়। ৯/১৭২


৮। সহোঢ়:

কোন ব্যক্তি জ্ঞাত বা অজ্ঞাত ভাবে কোনও গর্ভবতী নারীকে যদি বিবাহ করে তাহলে সেই গর্ভস্থ সন্তানটি ঐ বিবাহ কারীর হয়ে থাকে ঐ পুত্রকে সহোঢ় বলা হয়। ৯/১৭৩

৯। ত্রুীতক:

কোন মাতা পিতার কাছ থেকে অর্থের বিনিময়ে তাদের কোন পুত্রকে ক্রয় করা হয়, সে সন্তান ক্রেতা ক্রিত পুত্র নামে অভিহিত হয়। ৯/১৭৪

১০। পৌনর্ভব:

পতি কত্তৃক পরিত্যক্ত অথবা বিধবা স্ত্রী স্বেচ্ছায় পুনর্বার বিবাহ করলে যে পুত্র সন্তান হইবে সেই পুত্র পৌনর্ভব নামে অভিহিত হয়। ৯/১৭৫

১১। স্বয়ংদত্ত:

মাতাপিতাহীন অথবা পিতা মাতার ত্যাজ্যপুত্র স্বয়ং নিজেকে কাহারো নিকট প্রদান করিলে সেই পুত্র গ্রহীতার স্বয়ংদত্ত পুত্র হইবে। ৯/১৭৭

১২। শূদ্রাপত্র:

ব্রাহ্মণ কামবশতঃ নিজের শূদ্রা ভার্যাতে যে পুত্র উৎপন্ন করবে, পণ্ডিতেরা তাহাকে পারশব বা শূদ্রাপুত্র বলেছেন। ৯/১৭৮

Technologies | Learner | Barber Any questions please contact me. facebook twitter instagram whatsapp messenger external-link