ভাগবতে বর্ণিত ৩২ প্রকার সেবাপরাধ
[স্কন্ধ=৬/ অধ্যায়=৮]
১)বাহনে চড়ে অথবা পায়ে জুতো পরে শ্রীভগবানের মন্দিরে যাওয়া
(২) রথযাত্রা,জন্মাষ্টমি প্রভৃতি উৎসব পালন না করা বা তা দর্শন না করা
(৩) বিগ্রহ দর্শন করে তা প্রণাম না করা
(৪) অশুচি শরীরে দর্শন করা
(৫) একহাতে প্রণাম করা
(৬) পরিক্রমা করার সময় ভগবানের সামনে এসে একটু না থেমে পরিক্রমা করতে থাকা বা শুধু সামনে দাড়িয়ে পরিক্রমা করা
(৭) বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা
(৮) বিগ্রহের সামনে হাঁটু দুটি উচু করে দুহাতে জড়িয়ে ধরে বসা
(৯) বিগ্রহের সামনে শুয়ে থাকা
(১০) বিগ্রহের সামনে বসে ভোজন করা
(১১) বিগ্রহের সামনে দাড়িয়ে মিথ্যে কথা বলা
(১২) বিগ্রহের সামনে চেচিেয়ে কথা বলা
(১৩) বিগ্রহের সামনে নিজেদের মধ্যে কথাবার্তা বলা
(১৪) বিগ্রহের সামনে দাড়িয়ে চীৎকার করা
(১৫) বিগ্রহের সামনে দাড়িয়ে ঝগড়া করা
(১৬) বিগ্রহকে সামনে রেখে কাউকে কষ্ট দেওয়া
(১৭) বিগ্রহের সামনে কারোর ওপর অনুগ্রহ দেখান
(১৮)বিগ্রহের সামনে দাড়িয়ে কাউকে নিষ্ঠুর কথা বলা
(১৯) বিগ্রহের সামনে কম্বল দিয়ে শরীর ঢেকে রাখা
(২০) বিগ্রহের সামনে অপরের স্ততি করা
(২১)বিগ্রহের সামনে অপরের নিন্দা করা
(২২) বিগ্রহের সামনে অশ্লীল শব্দ বলা
(২৩) বিগ্রহের সামনে অধোবায়ু নিঃসরণ
(২৪) শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও গৌণ অর্থাৎ সামান্য উপাচারে দেবতার পূজা করা
(২৫) শ্রীভগবানকে নিবেদন না করে পান-ভোজন করা
(২৬) যে ঋতুর যেই ফল সেই ফল সর্বপ্রথম ভগবানকে নিবেদন না করে ভোজন করা
(২৭) কোন তরকারী বা ফল ইত্যাদি অগ্রভাগ ভেঙে রেখে বাকি অংশ ভগবানের জন্য ব্যবহার করা
(২৮) ঠাকুরের দিকে পিছন ফিরে বসা
(২৯) বিগ্রহের সামনে অপর কাউকে প্রণাম করা
(৩০) গুরুদেবকে অভ্যর্থনা,কুশলজিজ্ঞাসা বা তার স্ততি না করা
(৩১) নিজের মুখে নিজের প্রশংসা করা
(৩২) যে কোন দেবতার নিন্দা করা।
#Sonaton_Barta
সকল সনাতনী শ্রদ্ধেয় দাদা/দিদিদের
নমস্কার। 😊
প্রিয় সনাতনী দাদা/দিদিরা এ গ্রুপটি
খুলার মূল উদ্দেশ্যই ধর্ম প্রচার করা। 😍
আমি চাই আমাদের এই
সনাতন ভক্তবৃন্দ গ্রুপটি
সাড়া বিশ্বব্যাপি ধর্ম প্রচারে উদ্বুদ্ধ করুক। :)
তাই আপনারা যতটুকু সম্ভব
ধর্ম প্রচারে সাহায্য করুন। 💜
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন👇👇
